মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী শপথ নিয়েছেন
নিউজ ডেস্ক
শপথ গ্রহণ অনুষ্ঠানে মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী-ছবি: সংগৃহীত
মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন দেশটির জাতীয়তাবাদী দলের নেতা মুহিউদ্দিন ইয়াসিন। শনিবার (২৯ ফেব্রুয়ারি) দেশটির রাজা সুলতান আবদুল্লাহ সুলতান আহমদ শাহ তাকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন।
রোববার (১ মার্চ) স্থানীয় সময় সকাল ১০টায় কুয়ালালামপুরে ইস্তানা নেগারা রাজপ্রাসাদে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন প্রধানমন্ত্রী ইয়াসিন।
শনিবার স্থানীয় সময় বিকেল সাড়ে ৪ টায় ইস্তানা নেগারা রাজপ্রাসাদ থেকে প্রকাশিত এক বিবৃতিতে মুহিউদ্দিনের শপথ গ্রহণের তথ্য জানানো হয়। মালয়েশিয়ার রাজ পরিবারের মুখপাত্র আহমদ ফাদিল শামসুদ্দিন বিবৃতিতে জানান, দেশটির সংসদের ২২১ সদস্যের সঙ্গে সাক্ষাৎ করেছেন রাজা। জোহর রাজ্যের পাগোহ থেকে মুহিউদ্দিন ইয়াসিনের পক্ষে সংখ্যাগরিষ্ঠের মতামত পাওয়ার পর তাকে প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন সুলতান আহমদ শাহ।
মালয়েশিয়ার রাজা এক বিবৃতিতে জানান, দেশটির জনগণ ও জাতির মঙ্গলের জন্য প্রধানমন্ত্রী নিয়োগে দেরি করা যাবে না। তাই অল্প সময়ের মধ্যেই নতুন প্রধানমন্ত্রী নিয়োগ দেয়া হয়েছে। বিবৃতিতে আরো বলা হয়, প্রধানমন্ত্রী নিয়োগের এই সিদ্ধান্তটি সঠিক। এছাড়া এই সিদ্ধান্তটি এই মুহূর্তে দেশটির রাজনৈতিক সংকটের অবসান ঘটাবে বলেও আশা প্রকাশ করেছেন রাজা।
শনিবার প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পাওয়ার পর নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী ইয়াসিন। তিনি বলেন, আমি আল্লাহর কাছে ধন্যবাদ জানাতে চাই। এছাড়া প্রধানমন্ত্রী নিয়োগে যারা আমাকে নৈতিক সমর্থন দিয়েছে তাদের প্রত্যেককে আমি ধন্যবাদ জানাই। তিনি আরো বলেন, আমি আশা করছি যে মালয়েশিয়ার জনগণ প্রধানমন্ত্রী নিয়োগের সিদ্ধান্তটি গ্রহণ করবে। (সূত্র- সিএনএ)
নিউজওয়ান২৪.কম/এমজেড
- ইমরান খানের স্ত্রী শুকরের মাংস পাকান!
- পাকিস্তানি পরমাণু হামলা ঠেকাতে পারবে না ভারত: রুশ বিশেষজ্ঞ
- কুয়েতে সীমিত আকারে বাংলাদেশি পুরুষ গৃহকর্মী নিয়োগের অনুমোদন
- অভিযানে পিস্তল জ্যাম, দারোগা মুখে বললেন ‘ঠা ঠা’! (ভিডিও)
- থাই-উপসাগরের তলায় শুয়ে আছে ফ্লাইটএমএইচ৩৭০!
- ‘বিশেষ অঙ্গ’ বড় হওয়ায় আদালতে প্রেমিকার অভিযোগ!
- এবার সৌদিতে প্রকাশ্যে নারী নিগ্রহ
- কে হবে শ্রেষ্ঠ ‘গাই সুন্দরী’!
- নেপালে পাহাড়ি এলাকায় কলেজবাস খাদে, নিহত ২১
- যে তিন কারণে `মনহুশ` রাহুল!
- মস্কোর বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আসছে!
- ভুটানের প্রধানমন্ত্রী হলেন ময়মনসিংহ মেডিকেলের ছাত্র
- ‘সিমেন্টের ব্যাগ’-এ বিয়ের পোশাক!
- শান্তিমিশনে যৌন হয়রানি: ২ ভারতীয় সেনার শাস্তি
- পাপোষে হিন্দু দেবদেবী ও কোরানের ছবি: বিতর্কে অ্যামাজন

ফ্রিতে আইটি প্রশিক্ষণ, কোর্স শেষে চাকরির সুযোগ
ফোনের চার্জ কখনো ফুরাবে না, যদি...
কোরবানির গরু কিনলে ছাগল উপহার
হজ ফরজ হওয়ার পর মাহরাম না থাকলে নারীদের করণীয়